শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
সাগরে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে ইনানীর উপকূলে জেলে নিখোঁজ
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২৩৭ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোয়াংখালী উপকূলে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে মোঃ গোরাইয়া (৩২) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছোয়াংখালী উত্তর ঘাট থেকে একদল জেলে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে রওনা দেন। মাঝপথে হঠাৎ ঝড়ো বাতাস, প্রবল বৃষ্টিপাত ও উঁচু ঢেউয়ের কারণে তাদের নৌকাটি উল্টে যায়।

এ ঘটনায় নৌকার অন্য জেলেরা বয়া ও জেরিকেনের সাহায্যে ভেসে থেকে প্রাণে রক্ষা পেলেও মোঃ গোরাইয়া নামের একজন জেলে নিখোঁজ হয়। সে ছোয়াংখালী এলাকার আব্দুল মালেকের ছেলে। ডুবে যাওয়া নৌকার মালিক আবুল মঞ্জুর একেই এলাকার আবুল কাশেমের ছেলে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দুর্জয় সরকার বলেন, সাগরে নৌকা ডুবির ঘটনায় একজন নিখোঁজের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড ঢেউয়ে আঘাত পেয়ে গোরাইয়া পানিতে তলিয়ে গেছেন।বিষয়টি সংশ্লিষ্ট কোস্টগার্ডকে জানানো হয়েছে এবং উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে কর্মহীন হয়ে পড়া জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে সাগরে নামতে বাধ্য হচ্ছেন। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দুর্যোগকালে প্রান্তিক জনগোষ্ঠীকে সহযোগিতার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ