শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
টেকনাফে র‌্যাবের অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ দুই কারবারী আটক
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২৪৮ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ের উনচিপ্রাং এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে মাদকবিরোধী অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

বুধবার (৯ জুলাই) বিকেলে র‌্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পের সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে—উখিয়া থেকে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের উদ্দেশ্যে একটি মিনি ড্রাম-ট্রাক (রেজিঃ চট্টমেট্রো-ড-১১-০৭৮৬) টেকনাফের দিকে যাচ্ছে। তৎক্ষণাৎ উনচিপ্রাং নির্মাণাধীন ব্রিজের উত্তর পাশে মহাসড়কে বসানো হয় অস্থায়ী চেকপোস্ট। কিছুক্ষণ পর চিহ্নিত ট্রাকটি চেকপোস্টে পৌঁছালে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু চালক সঙ্কেত উপেক্ষা করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তা কৌশলে আটক করে।

পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সামনে গাড়িটি তল্লাশি করে ট্রাকের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় উদ্ধার করা হয় ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট। একইসঙ্গে দুই মাদক কারবারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন: উখিয়ার পালংখালী আঞ্জমানের সগির শাহর ছেলে মোঃ শাহ জাহান (৩৩), ও পশ্চিম হলদিয়ার মৃত গুরা মিয়ার ছেলে শফি আলম (৪২)। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন- তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ট্রাকযোগে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। তারা ইয়াবার বড় চালান গোপনে পরিবহন করে অধিক মুনাফা অর্জনের আশায় কাজ করছিল।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মোঃ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং দুই মাদক কারবারী আটক করা হয়েছে। দেশের যুবসমাজকে রক্ষা করতে আমরা কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রাখবো।

উদ্ধারকৃত ইয়াবা ও আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ