বর্ডার গার্ড বাংলাদেশ কক্সবাজার রিজিওনের আওতাধীন রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবির সদস্যরা এক অভিযানে ৩০ লক্ষ টাকার ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে। এই অভিযানে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৮টার দিকে মরিচ্যা যৌথ চেকপোষ্টে কোটবাজার থেকে কক্সবাজারগামী একটি ইজিবাইককে সন্দেহজনক মনে করে থামিয়ে তল্লাশি করা হয়। চালক হাসেম উল্লাহ (৩২)কে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে সে বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে ড্রাইভিং সীটের নিচে ইয়াবা লুকানো পাওয়া যায়।
রামু ব্যাটালিয়নের এই অভিযানে উদ্ধার হওয়া ১০ হাজার পিস বার্মিজ ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা বলে জানানো হয়। আটক ব্যক্তি কক্সবাজার সদর থানার দক্ষিণ পাড়া দক্ষিণ চৌফলদন্ডী এলাকার বাসিন্দা।
এই বিষয়ে রামু ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, “আমরা সর্বদা দেশের স্বার্থে সীমান্তে সজাগ থেকে মাদক ও অবৈধ পণ্য প্রবেশ রোধে কাজ করে যাচ্ছি এবং এরকম অভিযান অব্যাহত থাকবে।