সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
চট্টগ্রামের চান্দগাঁওয়ে র‌্যাবের অভিযানে ৩৯ কেজি গাঁজাসহ ৪ পাচারকারী গ্রেফতার
নুরুল ইসলাম বিজয় / ২৪৭ Time View
Update : সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় র‌্যাব-৭ এর মাদকবিরোধী অভিযানে ৩৯ কেজি গাঁজা উদ্ধার এবং চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযান চালিয়েছে র‌্যাব-৭, চট্টগ্রাম। অভিযানে উদ্ধার করা গাঁজার বাজারমূল্য আনুমানিক ৬ লাখ টাকা।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে চারজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন- ১। চট্টগ্রামের পটিয়ার উত্তর সমুরা এলাকার দুঃখহরণ সর্দারের ছেলে সাগর সর্দার (৩৮), ২। চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগো পাড়া এলাকার কাজল সর্দারের ছেলে রুবেল সর্দার (৩৪), ৩। চট্টগ্রামের পটিয়ার নলন্দা এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মো. শাহাদাত হোসেন রিপন (৩৬), ৪। কুমিল্লার চৌদ্দগ্রামের পূর্ব ডিমাতলী এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে মো. জাফর (৪৫)।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যমতে চান্দগাঁও থানাধীন মধ্যম মোহরা এলাকার কাশেম কলোনীর একটি টিনশেড ভাড়া বাসা থেকে তিনটি ট্রাভেল ব্যাগ এবং একটি সাদা প্লাস্টিকের বস্তায় স্কচটেপে মোড়ানো অবস্থায় বিশেষ কৌশলে লুকানো ৩৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

চট্টগ্রাম র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। এর শিকড় উপড়ে ফেলতে র‌্যাব নিরলসভাবে কাজ করছে। গ্রেফতারকৃত ব্যক্তিরা একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য। তারা সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন মাদক কারবারিদের কাছে সরবরাহ করছিল। আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ