সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
নাইক্ষ্যংছড়িতে সীমান্ত রক্ষীদের অভিযানে ১ লাখ ১৪ হাজার প্যাকেট সিগারেট জব্দ
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২১৫ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

টানা বৃষ্টিতে পাহাড় ভেজা, পথ পিচ্ছিল- তবুও থেমে থাকেনি সীমান্ত রক্ষীদের অভিযান। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় সাহসিকতার সঙ্গে পরিচালিত অভিযানে ১১ বিজিবি’র সদস্যরা বিপুল পরিমাণ চোরাচালানকৃত বার্মিজ সিগারেট জব্দ করেছে।

বিজিবি জানায়, গত ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত টানা ১০দিন বিজিবির সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় তল্লাশি চালানো হয়। বৈরী আবহাওয়ার মধ্যেও সফলভাবে পরিচালিত এই অভিযানে এক লক্ষ ১৪ হাজার ৮৮০ প্যাকেট বার্মিজ সিগারেট জব্দ করা হয়, যেগুলোর বাজারমূল্য কোটি টাকারও বেশি।

নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস কে এম কপিল উদ্দিন কায়েস বলেন, সীমান্তপথ ব্যবহার করে এই অবৈধ সিগারেট বাংলাদেশে পাচারের পরিকল্পনা ছিল। তবে টহলদলের উপস্থিতি আঁচ করতে পেরে পাচারকারীরা পালিয়ে যায় এবং ফেলে রেখে যায় বিশাল চালানটি। তিনি বলেন, বিজিবির সদস্যরা প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে অভিযান পরিচালনা করেছেন। সীমান্তে মাদক ও চোরাচালান রোধে আমাদের অবস্থান স্পষ্ট-জিরো টলারেন্স। জব্দকৃত সিগারেটগুলো যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ধ্বংস করা হবে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা বিজিবির এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, বিজিবির এই চৌকস অভিযান সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে। বিজিবির টানা অভিযানে সীমান্ত এখন অনেকটাই নিরাপদ। এ ধারা অব্যাহত থাকলে অপরাধীরা আর সহজে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলে মন্তব্য করে স্থানীয়রা।

উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর আগেও চোরাচালান, মাদক, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে একাধিক সফল অভিযান পরিচালনা করে দেশজুড়ে প্রশংসা অর্জন করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ