মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
দমদমিয়া চেকপোস্টে ডগের সাহায্যে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ দুই যাত্রী আটক
নুরুল ইসলাম বিজয় / ৬২৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কক্সবাজারের টেকনাফে চেকপোস্টে যানবাহন তল্লাশি চালিয়ে ৭৪০ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দমদমিয়া চেকপোস্টে এ অভিযান চালানো হয়। এসময় বিজিবির কুকুর ‘বার্লিন’ এর সহায়তায় এই ইয়াবা উদ্ধার হয়। বার্লিন একটি প্রশিক্ষিত ল্যাব্রাডর জাতের ডগ, যেটি বিজিবির K-9 ইউনিটে কাজ করছে। বাসের একটি নির্দিষ্ট সিটের নিচে সন্দেহজনকভাবে বারবার সংকেত দিলে তল্লাশি চালিয়ে ওই আসনের নিচে অভিনব কায়দায় লুকানো ৭৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন ১। ঢাকার আশুলিয়ার দগরতলী এলাকার সাদেক আলীর ছেলে সোহেল রানা, ২। একই উপজেলার মাজবাড়ী এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে সুমন আহমেদ। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, ডগের সাহায্যে এই অভিযানে প্রমাণ করে- কোনো ধরনের চোরাচালান বিজিবির নজর এড়াতে পারবে না। দেশকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ