রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
মরিচ্যা চেকপোস্টে প্রাইভেট কার তল্লাশিতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার: চালক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক / ২৫৬ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

কক্সবাজার রিজিওনের আওতাধীন রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) একটি সফল মাদকবিরোধী অভিযানে মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকা থেকে প্রায় ৩০ লক্ষ টাকা মূল্যের ১০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় একটি প্রাইভেট কার জব্দের পাশাপাশি চালককে গ্রেফতার করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উখিয়া থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেট কার মরিচ্যা চেকপোস্টে পৌঁছালে সন্দেহভাজন হিসেবে সেটিকে থামানো হয়। গাড়িটির চালক ছিলেন উখিয়ার ফলিয়া পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে শহিদুল করিম (৩৭)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কোন মাদক থাকার কথা অস্বীকার করলেও, গাড়িতে তল্লাশি চালিয়ে পেছনের ডালার ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায় ১০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট, যার বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, মরিচ্যা চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি প্রাইভেট কারে ১০ হাজার ইয়াবা সহ আটক করা হয়েছে। আমাদের এই ধরনের অভিযান চলমান থাকবে।  গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন বিজিবি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ