সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
লক্ষ্মীপুরে স্ত্রী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি খাগড়াছড়িতে র‍্যাবের হাতে আটক
নুরুল ইসলাম বিজয় / ২০৯ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

লক্ষ্মীপুর জেলার রামগতি থানায় দায়েরকৃত আলোচিত স্ত্রী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাকসুদুর রহমান ওরফে হেঞ্জু (৪০) কে যৌথ অভিযানে খাগড়াছড়ি থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৭ চট্টগ্রাম এবং র‍্যাব-১১ নারায়ণগঞ্জ।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি মাকসুদুর রহমান খাগড়াছড়ি জেলার রামগড় থানা এলাকায় অবস্থান করছে। পরে র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-১১ নারায়ণগঞ্জ এর একটি যৌথ আভিযানিক দল গত বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে রামগড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাকসুদুর রহমান লক্ষ্মীপুর জেলার রামগতি থানার দক্ষিণ টুমচর এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তার বিরুদ্ধে রামগতি থানায় ২০০৯ সালের ১৫ জুন দায়েরকৃত হত্যা মামলায় (মামলা নং-১১, ধারা ৩০২ পেনাল কোড ১৮৬০) আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

এ প্রসঙ্গে চট্টগ্রাম র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন পলাতক থাকা একজন দণ্ডপ্রাপ্ত খুনি গ্রেফতার হওয়া নিঃসন্দেহে আমাদের চলমান অপরাধবিরোধী অভিযানের একটি গুরুত্বপূর্ণ সাফল্য। র‍্যাব ভবিষ্যতেও এ ধরনের অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে দৃঢ় প্রতিজ্ঞ।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামগতি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ