রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় প্রাইভেটকার যাত্রীর মলদ্বার থেকে ২ হাজার ইয়াবা উদ্ধার, পাচারকারী আটক
নিজস্ব প্রতিবেদক / ২৭৪ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়ায় গাড়ি তল্লাশির সময় এক ব্যক্তির মলদ্বার থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। অভিযানে প্রাইভেটকারের এক যাত্রীকে আটক করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালানো হয়। টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালায় বিজিবি। এ সময় গাড়ির যাত্রী নাজিরপাড়ার নূর মোহাম্মদ (৪৯) সন্দেহজনক আচরণ করলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে মলদ্বারে লুকিয়ে রাখা দুইটি কালো রঙের বায়ুবিরোধী প্যাকেট উদ্ধার করা হয়, যাতে মোট ২,০০০ পিস ইয়াবা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর মোহাম্মদ জানান, তিনি ইয়াবাগুলো টেকনাফ থেকে সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

৬৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “মাদকবিরোধী কার্যক্রমে আমাদের জিরো টলারেন্স নীতির আলোকে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও আটক আসামিকে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ