শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সিএনজির ধাক্কায় চোখে গুরুতর আঘাত
নুরুল ইসলাম বিজয় / ২৪০ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় এক রোহিঙ্গা আহত হয়েছেন।

শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় ক্যাম্প-১ ওয়েস্টের বি-ব্লকের লাল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত রোহিঙ্গা বৃদ্ধ জমির হোসেন। তিনি উপজেলার ৪ নম্বর ক্যাম্পের এ-৬ ব্লকের বাসিন্দা আহম্মেদ হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জমির হোসেন ক্যাম্প-১ (ইস্ট) এলাকায় যাওয়ার সময় পথিমধ্যে একটি সিএনজি অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে চোখে গুরুতর আঘাত পান। পরে আশপাশের রোহিঙ্গাদের সহায়তায় তাকে দ্রুত ক্যাম্প-১ ইস্টে ব্র্যাক হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ