বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
ঢাকা থেকে বন্ধুর সঙ্গে কক্সবাজারে এসে পথ হারাল শিশু, পরিবারের সন্ধান চাই
প্রেস বিজ্ঞপ্তি / ১০৭৫ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬

বন্ধুর সঙ্গে ঘুরতে এসে কক্সবাজারে পথ হারিয়ে কান্নাকাটি করছিল এক শিশু। সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টায় কক্সবাজার কলাতলী সমুদ্র সৈকত এলাকায় টহলরত ট্যুরিস্ট পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করেন।

উদ্ধার হওয়া শিশুর নাম নুর নবী (১২), পিতা রফিক, মাতা শাহিদা বেগম। তারা ঢাকার ডিএমপি থানা-হাতীরঝিল, মগবাজারের নয়াটোলা এলাকায় পাগলা মাজার সংলগ্ন বাক্কী মিয়ার পাশে বাড়ীর একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে।

পুলিশ জানায়, নুর নবী তার বন্ধু সামীর (১৫)-এর সঙ্গে কক্সবাজার ঘুরতে আসে। ১৩ জুলাই ২০২৫ তারিখে তারা ট্রেনে করে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছায়। তবে একপর্যায়ে নুর নবী একা হয়ে পড়ে এবং কলাতলী সৈকতে কান্নাকাটি করতে থাকে। পরিস্থিতি দেখে ট্যুরিস্ট পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়। এরপর হাতীরঝিল থানায় যোগাযোগ করে জিজ্ঞেস করা হয় শিশুটির নিখোঁজ হওয়ার বিষয়ে কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে কি না। কর্তব্যরত ডিউটি অফিসার জানান, এ বিষয়ে এখনো কোনো জিডি হয়নি।

পরে ট্যুরিস্ট পুলিশ থানাকে অনুরোধ করে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি তাদের জানাতে। বর্তমানে শিশুটি পুলিশের হেফাজতে রয়েছে এবং শিশুটির পরিবারের সন্ধান চাই। 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ