রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
টেকনাফে র‌্যাবের অভিযানে কুখ্যাত শফি ডাকাতের সহযোগী রুবেল গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২৭২ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

কক্সবাজার জেলার টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে কুখ্যাত শফি ডাকাতের অন্যতম সহযোগী এবং হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি রুবেল (২৭) কে লোডেড অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় সন্ত্রাসীদের ফেলে যাওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করেছে র‍্যাব।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাত খালেকের বাড়িতে অবস্থানরত শফি ডাকাতের দল র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়। তবে র‌্যাব সদস্যরা ধাওয়া দিয়ে শফি ডাকাতের ঘনিষ্ঠ সহযোগী রুবেলকে লোডেড অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।

র‌্যাব জানায়, পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে রুবেলের দেখানো মতে তার সহযোগীদের ফেলে যাওয়া ১টি শটগান, ৩টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (লোকাল গান), ১২ রাউন্ড তাজা গুলি, ৪২টি খালি কার্তুজ ও ২টি স্মার্টফোন উদ্ধার করা হয়। এসময় টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম লেদা গ্রামের আব্দুল গফুরের ছেলে রুবেল (২৭) কে গ্রেফতার করা হয়।

ডাকাতির প্রস্তুতিকালে আরও ১১ জন উপস্থিত ছিলেন। গ্রেফতার রুবেল ছাড়াও ডাকাত শফির নেতৃত্বে থাকা অন্যান্য সশস্ত্র সহযোগীরা হলেন- ১। টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৌসুনি গ্রামের জাফর আলমের ছেলে মোঃ আলম (৩০), ২। পশ্চিম লেদা গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ খালেক (৩৪) ৩। পশ্চিম লেদা গ্রামের মোঃ নূরের ছেলে মোঃ সৈয়দ নূর (২৪) ৪। পশ্চিম লেদা গ্রামের মোঃ কাশেমের ছেলে মোঃ রাসেল ওরফে আব্বুইয়া (২৩) ৫। পশ্চিম লেদা গ্রামের মকতুল হোসেনের ছেলে কামাল হোসেন (৩৪) ৬। পশ্চিম লেদা গ্রামের নুর ইসলামের ছেলে আনোয়ার সাদেক (২৭) ৭। পশ্চিম লেদা গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুর রহমান (৩৬) ৮। পশ্চিম লেদা গ্রামের মোঃ রিদওয়ান ওরফে টুলুর ছেলে রবিউল হাসান ওরফে রবিয়া (২৪) ৯। পশ্চিম লেদা গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল আউয়াল ওরফে বুড়া পতিয়া (২৫) ১০। পশ্চিম লেদা গ্রামের নবী হোসেনের ছেলে মোহাম্মদ আসিফ (১৮) ১১। পশ্চিম লেদা গ্রামের মকবুল হোসেনের ছেলে ইমাম হোসেন (২৪)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, বলেন- ডাকাত শফি ও তার সহযোগীরা অত্যন্ত সংঘবদ্ধ ও বিপজ্জনক। তারা দীর্ঘদিন ধরে অস্ত্রসহ পাহাড় ও পার্বত্য এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আমরা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা সহযোগিতায় অভিযান পরিচালনা করছি। গ্রেফতার রুবেলসহ অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনা হবে। কক্সবাজার জেলায় অপরাধীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

র‌্যাব আরও জানায়, কুখ্যাত ডাকাত শফি ও তার পুরো চক্রকে ধরতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং শিগগিরই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ