সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
সীমান্তে মাছ ধরার ছদ্মবেশে ইয়াবা পাচার কালে ১০ হাজার পিস ইয়াবাসহ একজন আটক
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২৩৯ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কক্সবাজারের উখিয়ায় মাছ ধরার ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ১০ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত এলাকার রহমতের বিল নামক স্থান থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ সরোয়ার কামাল (২৪), দমনখালী এলাকার মৃত অলি আহাম্মদের ছেলে।

বিজিবি জানায়, সম্প্রতি নাফ নদী হয়ে মাছ ধরার অজুহাতে মাদক পাচারের প্রবণতা বেড়ে যাওয়ায় বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান জোরদার করেছে। তারই অংশ হিসেবে ৬৪ বিজিবি’র বালুখালী বিওপির টহল দল মঙ্গলবার বিকেলে সীমান্তের রহমতের বিল এলাকায় অবস্থান নেয়। পরে কিছু সংখ্যক জেলেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করে।

এ সময় সন্দেহভাজন মোঃ সরোয়ার কামালকে তল্লাশি করলে তার লুঙ্গির নিচে কোমরে প্যাঁচানো অবস্থায় অভিনব কায়দায় রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে তার সাথে থাকা অন্য জেলেরা দাবি করেন, আটক ব্যক্তি তাদের সঙ্গে পূর্বপরিচিত নয় এবং পথিমধ্যে কথাবার্তার মাধ্যমে তারা একসাথে চলছিলেন।

আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট নিয়মিত মামলার মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, সীমান্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে মাছ ধরার ছদ্মবেশে যারা মাদক পাচারে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে ভবিষ্যতেও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ