রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়া ব্যাটালিয়নের অভিযানে ১৬৮ পিস বিয়ারসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক / ২৬৬ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিয়ারসহ মাদক পাচারকারী গ্রেফতার করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)৷

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধা ৬টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টে একটি সিভিল মিনি বাস (সৈকত পরিবহন) থামিয়ে তল্লাশি চালানো হয়।

বিজিবি সূত্রে জানাজায়, চেকপোস্টে তল্লাশিকালে বাসের শেষের আসনে বসে থাকা একজন যাত্রীর সাথে থাকা ব্যাগগুলোতে সন্দেহজনক বস্তু পাওয়ায় তা খোলা হয়। ব্যাগ তিনটি— দুটি নেভি ব্লু, একটি কালো এবং একটি লাল রঙের কাপড়ের ব্যাগে মোট ১৬৮ ক্যান বিদেশি হ্যান্টার বিয়ার পাওয়া যায়।

গ্রেফতার যাত্রীর হুমায়ুন কবীর (২৮), টেকনাফ উপজেলার কলেজপাড়া এলাকার মোঃ নুরুল ইসলাম পুত্র৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে হুমায়ুন কবীর স্বীকার করেন যে, তিনি বিয়ারের ক্যানগুলো কক্সবাজার থেকে সংগ্রহ করে টেকনাফে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জসিম উদ্দীন জানান, গ্রেফতারকৃত মাদক ও আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মালামাল ও আসামিকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া প্রাথমিকভাবে সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও জানান, মাদক পাচার প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল জোরদার রাখা হয়েছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসেইন জানান, বিজিবি এক মাদক কারবারিকে থানায় হস্তান্তর করেছে৷ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে৷ তাকে কক্সবাজার আদালতে পাঠানো হবে৷

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ