সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ রোধে ১১ বিজিবির সচেতনতামূলক ক্যাম্পাইন
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২১৩ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তায় নিয়োজিত নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১১ বিজিবির মানবিক সহায়তা এবং মাইন বিস্ফোরণ রোধসহ বিভিন্ন সন্ত্রাস, অপরাধ, মাদক ও পাচার প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পাইন পরিচালনা করেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর আওতাধীন জামছড়ি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মানবিক সহায়তা ও সচেতনতামূলক কর্মসূচির আওতায় প্রায় ২০০ জন অসহায়, দুঃস্থ ও গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়। পাশাপাশি ১৫০ জনের বেশি ব্যক্তিকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ক্যাম্পেইনের অংশ হিসেবে মাদক, চোরাচালান, মাইন বিস্ফোরণ ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের মধ্যে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা সবাইকে এসব বিষয়ে সচেতন থাকার পাশাপাশি প্রতিরোধমূলক সহযোগিতা প্রদানে আহ্বান জানান।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস বলেন, সীমান্তে মাইন বিস্ফোরণ যেন না ঘটে তা নিশ্চিত করা আমাদের প্রথম দায়িত্ব। এজন্য স্থানীয় জনগণের সহযোগিতা অপরিহার্য। আমরা মানবিক সহায়তা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস, ব্যাটালিয়নের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ