সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় ৩৪ বিজিবির পৃথক অভিযানে ২১ হাজার ইয়াবা ও মোটরসাইকেল জব্দ
নুরুল ইসলাম বিজয় / ২০৬ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কক্সবাজারের উখিয়া সীমান্তে পৃথক দুটি অভিযানে ২১ হাজার ৬০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)। অভিযানে কাউকে আটক করা না গেলেও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে।

শুক্রবার (১৮ জুলাই) সকালে বাইশফাঁড়ী বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ‘চিকন পাতার বাগান’ নামক স্থানে বিজিবির একটি বিশেষ টহল দল কৌশলগত অবস্থান নেয়। এক পর্যায়ে এক ব্যক্তি ব্যাগ হাতে সীমান্তের দিকে অগ্রসর হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সে ব্যাগটি ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ৫ হাজার ৬শ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে একই দিন দুপুর সাড়ে ১২টায় সোনারপাড়া রেজুখাল চেকপোস্টে একটি মোটরসাইকেল টেকনাফ দিক হতে কক্সবাজারগামী অবস্থায় চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা থামার সংকেত দেয়। চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেল তল্লাশি করে এর এয়ারফিল্টারের নিচে অভিনব কৌশলে লুকানো ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইসঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, “মাদক ও চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। জনগণের সহায়তা নিয়ে এ ধরনের অভিযান আরও জোরদারভাবে পরিচালিত হবে।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকা মাদকমুক্ত রাখতে নিয়মিতভাবে অভিযান চালিয়ে যাচ্ছে তারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ