রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা ও টাকাসহ দুইজন আটক, একজন হাসপাতালে
নিজস্ব প্রতিবেদক / ২০১ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৫-এ অভিযান চালিয়ে ২ হাজার ইয়াবা ও ৩৪,৫০০ টাকা উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়। তাদের মধ্যে জুবায়ের নামে একজন পালানোর সময় আহত হয়ে বর্তমানে কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (১৯ জুলাই) ভোররাতে জামতলী পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-১৫ এর ব্লক-জি/৮-এ অভিযান পরিচালনা করে। আটক অন্যজন মহিউদ্দিন, যার বাড়ি ঈদগাঁও উপজেলার দক্ষিণ পাড়ায়।

এ বিষয়ে নিশ্চিত করে ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমেদ পিপিএম বলেন, ক্যাম্পে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ