শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
মরিচ্যা চেকপোস্টে সিএনজি তল্লাশি করে ৬০ লক্ষ টাকার ইয়াবাসহ দুই যুবক আটক
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২২৪ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের রামুতে যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা থেকে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩০ বিজিবি) রামু ব্যাটালিয়ন। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৬০ লক্ষ টাকা। অভিযানে দুইজন মাদক পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে রামু ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালান।

তল্লাশির একপর্যায়ে সিএনজির সিটের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ইয়াবা থাকার বিষয়টি অস্বীকার করলেও, পরে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- টেকনাফের নয়াপাড়া রইক্ষং এলাকার জাফর আলমের ছেলে গিয়াস উদ্দিন (২৬) এবং একই এলাকার সৈয়দ হোসেনের ছেলে জাগির (২০)।

বিষয়টি নিশ্চিত করে রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, আজ সন্ধ্যায় মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশিকালে মাদক পাচারের সময় দুইজন আসামিকে আটক এবং তাদের কাছ থেকে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়েছে। সীমান্তকে মাদকমুক্ত রাখতে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ