সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
ঘুমধুম সীমান্তে মাদক-অবৈধ অনুপ্রবেশ রোধে ৩৪ বিজিবির জনসচেতনতামূলক সভা
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২৪৮ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় এক জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী ও গরিব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, আহতদের আর্থিক সহায়তা প্রদান করে।

সোমবার (২১ জুলাই) সকাল ১১টায় ঘুমধুম সীমান্তে নিরাপত্তা, মাদক ও অবৈধ পারাপার রোধে জনগণের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির উদ্যোগে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, সীমান্ত অঞ্চলের নিরাপত্তা রক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের মতবিনিময় সভা স্থানীয় জনগণকে আরও সচেতন করে তুলবে বলে আশা প্রকাশ করা হয়।

অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, সীমান্তে বিজিবি মাদক পাচার রোধে সর্বক্ষণিক তৎপর রয়েছে। মাদক পাচারকারীদের কঠোর হস্তে দমন করা হচ্ছে এবং সীমান্তে নিরাপত্তা রক্ষায় বিজিবির কার্যক্রমে স্থানীয় জনগণের সহযোগিতা একান্ত প্রয়োজন। অবৈধ সীমান্ত পারাপার ও মাইন বিস্ফোরণ প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সীমান্তবাসীর যেকোনো সমস্যায় আমরা পাশে থাকব।

সভা শেষে অধিনায়কের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় দরিদ্র ও দুঃস্থ নারীদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ এবং সম্প্রতি মাইন বিস্ফোরণে আহত ব্যক্তিদের হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকার স্বস্তি ও শান্তি বজায় রাখতে নিয়মিত জনসচেতনতামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ