রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
মরিচ্যা যৌথ চেকপোস্টে ২৬ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২৮০ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬

কক্সবাজারের রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অভিযানে ২৬ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক সিএনজি চালককে আটক করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টা ৪০ টায় কক্সবাজারের রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়।

রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশির সময় একটি সিএনজি থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। চালক প্রাথমিকভাবে অস্বীকার করলেও পরে সিটের নিচে লুকানো অবস্থায় ২৬,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭৮ লক্ষ টাকা।

আটককৃত ব্যক্তি হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামরী গ্রামের আব্দুল গফুরের ছেলে শেখ আহম্মদ (৩৫)। আটক আসামি ও উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি সূত্রে আরও জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান রোধে রামু ব্যাটালিয়নের তৎপরতা অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ