বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
৬৪ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্পে অসহায় মানুষকে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৩৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

কক্সবাজারের উখিয়া ও টেকমাফ সীমান্ত এলাকার গরীব, দুস্থ ও অসহায় মানুষদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে ৩টা পর্যন্ত, ৬৪ বিজিবির অধীনস্থ জীম্বংখালী বিওপি সংলগ্ন বাগানবাড়ী এলাকায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে বিজিবির মেডিকেল অফিসার মেজর নওরীন নাজ আহমেদ, এএমসি এবং মেজর মো. শাহাদাত হোসেন শুভ, এএমসি’র নেতৃত্বে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এই সময় পুরুষ ৮৫ জন, নারী ১১৯ জন এবং শিশু ৩৯ জনসহ মোট ২৪৩ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন উখিয়া ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাসুদ রানা।

এ প্রসঙ্গে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, শুধু সীমান্ত সুরক্ষা নয়, সীমান্ত এলাকার জনগণের জীবনমান উন্নয়নেও বিজিবি সর্বদা কাজ করে যাচ্ছে। এই মেডিকেল ক্যাম্প বিজিবির মানবিক ও সামাজিক দায়িত্ববোধেরই অংশ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধের পাশাপাশি বিজিবি স্থানীয় জনগণের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, যা সর্বস্তরে প্রশংসিত হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ