শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় অস্ত্র বিক্রির উদ্দেশ্যে বেরিয়ে বিজিবির হাতে আটক বালুখালীর আবছার
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২৪৪ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে একটি ওয়ান শুটার পিস্তলসহ এক যুবককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল থ্যাইংখালী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টায় থ্যাইংখালী বাজার এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে অটোরিকশার সিটের নিচে লাল কাপড়ে মোড়ানো অবস্থায় একটি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করা হয়।

এ সময় অটোরিকশার চালক মোঃ নুরুল আবছার (৩১)কে আটক করা হয়। তিনি উখিয়ার বালুখালী গ্রামের সৈয়দ নূরের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল আবছার অস্ত্রটি নিজে বহন করছিল বলে স্বীকার করে এবং জানায়, এটি অধিক লাভে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, বর্তমান প্রেক্ষাপটে কিছু অসাধু চক্র মাদক, চোরাচালান ও অস্ত্র ব্যবসার মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। এ অবস্থায় সীমান্ত অঞ্চলে বিজিবি’র গোয়েন্দা নজরদারি, টহল ও বিশেষ অভিযান চলমান রয়েছে। আটককৃত আসামি ও উদ্ধারকৃত পিস্তলসহ ইজিবাইকটি উখিয়া থানায় হস্তান্তর এবং এ বিষয়ে নিয়মিত মামলা রুজুর প্রস্তুতি চলছে।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে উখিয়া ব্যাটালিয়নের নিয়মিত অভিযান চলমান রয়েছে, এবং এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ