মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
রোহিঙ্গা ক্যাম্পে টেকসই উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে ব্রিটিশ হাই কমিশনের প্রতিনিধি দল
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৬৭০ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে জলবায়ু পরিবর্তন প্রতিরোধ এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শনে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনের দুই সদস্যের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ব্রিটিশ হাই কমিশনের জলবায়ু ও পরিবেশ বিভাগের টিম লিডার নাথানেইজ স্মিথ এবং মানবিক সহায়তা বিভাগের পরামর্শক অ্যালেক্স গ্রে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে তারা উখিয়ার কুতুপালং ক্যাম্প-৪, ক্যাম্প-১ (পশ্চিম), কুতুপালং নিবন্ধিত ক্যাম্প, ক্যাম্প-১২ ও ক্যাম্প-১৩ সহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পানি নিষ্কাশন ব্যবস্থা, ময়লা ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, সোলার ই-কুকিং প্রকল্প এবং এলপিজি বিতরণ কেন্দ্রসহ একাধিক পরিবেশবান্ধব ও উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।

প্রতিনিধি দলটি এর আগের দিন সোমবার (২৮ জুলাই) উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের হোস্ট কমিউনিটি এলাকায় বনায়ন প্রকল্প, কম্পোস্ট সার উৎপাদন কেন্দ্র, কৃষি প্লট এবং রোহিঙ্গা নারী উদ্যোক্তাদের কুটির শিল্প প্রদর্শনীসহ নানা কার্যক্রম পরিদর্শন করেন।

দুই দিনের এই পরিদর্শনকালে তারা মানবিক সহায়তা ও টেকসই উন্নয়নমূলক কর্মকাণ্ডের সফলতা ও সম্ভাবনা দেখে গভীর সন্তুষ্টি প্রকাশ করেন এবং ভবিষ্যতে সহযোগিতার ব্যাপারে আগ্রহ ব্যক্ত করেন।

আরআরআরসি অফিস সূত্রে জানা যায়, উখিয়া এলাকার পরিবেশবান্ধব উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রমকে সুষ্ঠু ও কার্যকর করার জন্য বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও স্থানীয় কর্তৃপক্ষ নিবিড়ভাবে কাজ করে চলেছে বলে সংশ্লিষ্টরা জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ