বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
কক্সবাজারে পুলিশের বিভিন্ন ইউনিটে বডি ওর্ন ক্যামেরা বিতরণ করেন পুলিশ সুপার
নুরুল ইসলাম বিজয় / ৮১৭ Time View
Update : বুধবার, ২৯ জুলাই ২০২৬

কক্সবাজারে পুলিশ সদস্যের গায়ে ঝুলছে একটি ছোট ক্যামেরা-তবে এটি শুধুই প্রযুক্তির অংশ নয়, এটি এখন দায়বদ্ধতার প্রতীক। আইনশৃঙ্খলা রক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে বিতরণ করা হয়েছে আধুনিক বডি ওর্ন ক্যামেরা।

বুধবার (৩০ জুলাই) সকালে কক্সবাজার পুলিশ লাইন্সে আয়োজিত এক আনুষ্ঠানিক আয়োজনে জেলা পুলিশের ৩৫টি ইউনিটে এসব বডি ওর্ন ক্যামেরা হস্তান্তর করেন কক্সবাজারের পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন বলেন, কক্সবাজারে পুলিশ সদস্যদের জন্য বডি ওর্ন ক্যামেরা ব্যবহার পুলিশের জন্য একটি যুগান্তকারী সংযোজন। এতে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় প্রতিটি পদক্ষেপ ভিডিওর আওতায় আসবে, যা স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনআস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, অভিযানের সময় বা ঘটনাস্থলে যেসব পরিস্থিতি তৈরি হয়, তা ক্যামেরায় রেকর্ড থাকবে। পরবর্তীতে কোনো অভিযোগ উঠলে এই ভিডিও হবে গুরুত্বপূর্ণ প্রমাণ। এ প্রযুক্তি ব্যবহারে পুলিশ সদস্যদের আচরণে পেশাদারিত্ব আসবে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে।

পুলিশ সূত্রে জানা গেছে, বডি ওর্ন ক্যামেরা ব্যবহারে পুলিশের প্রতিটি অপারেশন, অভিযান বা দায়িত্ব পালনের সময়ের ভিডিও স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত থাকবে। এতে করে অপারেশনের বিশ্লেষণ, বিচারিক তদন্ত এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ আরও নির্ভুল ও ফলপ্রসূ হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, বিভিন্ন সার্কেল ও থানার অফিসার ইনচার্জগণ এবং পুলিশের ফোর্স সদস্যরা। পুলিশ সুপার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে সরাসরি ক্যামেরা তুলে দেন এবং প্রযুক্তির সদ্ব্যবহার নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানান।

এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার সচেতন মহল। তাদের মতে, আধুনিক প্রযুক্তির এমন ব্যবহারে পুলিশের কর্মকাণ্ডে স্বচ্ছতা আসবে এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ