রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বৃহত্তম জামায়াতের গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক / ২৮৬ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে ইতিহাসের অন্যতম বৃহত্তম গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) বিকাল ৪টায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে উখিয়া সদর ও কোটবাজার স্টেশনে পৃথকভাবে এ কর্মসূচি পালিত হয়। প্রথমে উখিয়া সদর স্টেশন এলাকায় নেতাকর্মীরা একত্রিত হয়ে একটি বিশাল গণমিছিল বের করেন, যা এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন মসজিদের সামনে পথসভায় পরিণত হয়। পরে উখিয়া সদর থেকে কোটবাজার পর্যন্ত একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। কোটবাজার এলাকায়ও একটি বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয় এবং স্থানীয় স্টেশন চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা নূর আহম্মেদ আনোয়ার, জেলা জামায়াতের সেক্রেটারি জাহেদুল ইসলাম খন্দকার, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি এডভোকেট শাহজালাল চৌধুরী, উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, উখিয়া উপজেলা জামায়াতের নায়বে আমির নুরুল হক, উখিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সোলতান আহমেদ, কক্সবাজার জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুর রহিম নুরী সহ উখিয়া উপজেলা জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন নেতৃবৃন্দ।

পথসভায় বক্তারা দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনগণের সাংবিধানিক অধিকার বাস্তবায়নের দাবিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এই গণমিছিল ও পথসভায় এলাকার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন, যা উখিয়ায় জামায়াতের ইতিহাসে এক অভূতপূর্ব রাজনৈতিক জমায়েত হিসেবে বিবেচিত হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ