সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
ঘুমধুম রেজুপাড়া সীমান্তে ২০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল পাচারকারী
নিজস্ব প্রতিবেদক / ৩১৯ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া সীমান্ত এলাকা থেকে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি)। তবে অভিযানে কোনো মাদক পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর আওতাধীন রেজুপাড়া বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।

৩৪ বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল সীমান্তবর্তী লেবুবাগান খালের পাড় এলাকায় ওঁত পেতে অবস্থান নেয়। সন্ধ্যা ৭টার দিকে এক ব্যক্তি কালো কাপড়ের ব্যাগ হাতে নিয়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারী ব্যাগটি ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে ২০,০০০ (বিশ হাজার) পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিশেষ অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়েছে। সীমান্তে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির ফলেই এই সাফল্য এসেছে। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ