মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ার ইনানী হোটেল সি-পালে এনসিপির ৬ নেতাদের অবস্থান
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৬১৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ইনানী এলাকায় অবস্থিত তারকা মানের সি-পার্ল বিচ রিসোর্টে অবস্থান করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ ৬ নেতা।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর পৌনে ১টায় তারা গাড়িযোগে হোটেলটিতে এসে পৌঁছান। হোটেল সূত্রে জানা গেছে, তারা রিসোর্টের পাঁচ তলায় তিনটি রুমে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা, সারজিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারী, খালেদ সাইফুল্লাহ’সহ ৬ জন অবস্থান নেয়।

বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়া এনসিপি নেতারা হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে মিলিত হতে পারেন এমন খবরে রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়। স্থানীয় বিএনপির একদল নেতাকর্মী সি-পার্ল হোটেলের মূল ফটকে অবস্থান নেন। তারা সাংবাদিকদের জানান, আজ ৫ আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে রাজপথে জনগণের অধিকার আদায়ে আমরা কর্মসূচিতে অংশ নিচ্ছি, অথচ কিছু সুবিধাভোগী বিদেশি কূটনীতিকের সঙ্গে গোপনে ষড়যন্ত্র করছে। এই ধরনের বৈঠক নির্বাচনী ষড়যন্ত্রের অংশ। তবে কিছুক্ষণ অবস্থান শেষে বিএনপির নেতাকর্মীরা সেখান থেকে সরে যান।

এদিকে, প্রশাসনের একাধিক সুত্র জানিয়েছে- সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের আগমনের তথ্য বা নিশ্চিত সূত্র পাওয়া যায়নি। এনসিপি নেতাদের সফরের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কেও স্পষ্ট কোনো ব্যাখ্যা মেলেনি। বর্তমানে হোটেল এলাকায় ইনানী ফাঁড়ির পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। পরিস্থিতি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ