সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
ইনানী ছেড়ে ফের কক্সবাজার হোটেল প্রাসাদ প্যারাডাইস হোটেলে এনসিপির শীর্ষ নেতারা
নিজস্ব প্রতিবেদক / ৫৬০ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কক্সবাজারে এসে দলীয় শোকজের পর বিতর্কের মুখে ইনানী ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ পাঁচ নেতা। এবার ভ্রমণের কর্মসূচিকে ‘রাজনৈতিক কার্যক্রম’ হিসেবে উপস্থাপন করতে কৌশল পরিবর্তন করেছেন তারা। অবস্থানও বদলে ইনানীর বিলাসবহুল হোটেল থেকে চলে এসেছেন কক্সবাজার শহরের কেন্দ্রস্থলে।

বুধবার (৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্ট থেকে চেকআউট করেন তারা। এরপর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শহরের সুগন্ধা পয়েন্টসংলগ্ন হোটেল ‘প্রাসাদ প্যারাডাইস’-এ উঠেন বলে জানিয়েছেন এনসিপির এক কেন্দ্রীয় নেতা।

তিনি আরও জানান, ইনানীতে অবস্থানকালে নেতারা বিভিন্ন সাংগঠনিক বৈঠক ও কৌশলগত আলোচনা করেছেন। শহরে আসার ফলে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সমন্বয়, গণসংযোগ এবং মিডিয়ার সঙ্গে যোগাযোগ সহজ হবে।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (দক্ষিণ) মাহমুদুল হাসান বলেন, আমরা স্থানীয় পর্যায়ে সমন্বয়, সাংগঠনিক কর্মসূচি ও সংবাদমাধ্যমের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের সুবিধার্থে শহরে অবস্থান করছি। সামনে আমাদের আরও কিছু রাজনৈতিক কর্মসূচি রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ