কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যাপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার।
বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে এ সফরে তিনি বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম, সহপাঠ্যক্রমিক কার্যাবলী, শিক্ষার্থীদের পঠন দক্ষতা ও সৃজনশীল প্রতিভা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহীন মিয়া, কক্সবাজার সুপারিন্টেন্ডেন্ট পিটিআই জসিম উদ্দিন, উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জারীন তাসনিম তাসিন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আক্তার, কান্ট্রি ডিরেক্টর WFP, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম সিরাজী, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোক্তার আহমদসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রধান শিক্ষকের পারফরম্যান্স এবং বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ দেখে উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “এই বিদ্যালয়ের শিক্ষার মান, সৃজনশীলতা ও পরিবেশ অনুকরণীয়। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।
পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিদ্যালয়ের সুনাম তুলে ধরেন এবং শিক্ষার মান আরও উন্নয়নে সংশ্লিষ্টদের উৎসাহ প্রদান করেন।