সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
কক্সবাজারে ১ হাজার ৩২১ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১৮৮ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬
Exif_JPEG_420

কক্সবাজার ও বান্দরবান সীমান্তে গত এক বছরের অভিযানে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য আনুষ্ঠানিকভাবে ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৩ আগষ্ট) দুপুরে বিজিবি কক্সবাজার রিজিয়ন কার্যালয় মাঠে এই মাদক ধ্বংস করা হয়। ধ্বংসকৃত মাদকের আনুমানিক মূল্য ১ হাজার ৩২১ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ১১৬ টাকা।

ধ্বংস করা মাদকের মধ্যে ছিল ২ কোটি ৩৩ হাজার ৯৪৯ পিস ইয়াবা, ১৪০ কেজি ৪৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৬১ হাজার ৪৯১ ক্যান বিয়ার, ২২ হাজার ১৫৫ বোতল বিদেশী মদ, ২৬ কেজি হেরোইন, ১৬৯ বোতল ফেন্সিডিল, ৫২ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ১৮০০ লিটার বাংলা মদ, ১৯২ ক্যান কমান্ডো এ্যানার্জি ড্রিংক, ৫৪০ কৌটা বার্মিজ জর্দা, ৪ কেজি ৪০৫ গ্রাম কোকেন, ২ বোতল হুইস্কি, ৩ লাখ ৩৭ হাজার ৬৪২ প্যাকেট সিগারেট এবং ৪ কেজি আফিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান। তিনি বলেন, বিজিবি প্রথাগত সীমান্ত রক্ষার পাশাপাশি মাদকদ্রব্য নির্মূলে নিরলসভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, মাদকপ্রবণ এলাকায় সকল শ্রেণীপেশার নাগরিক ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে মাদকপাচার প্রতিরোধে সামাজিক সংগঠন গড়ে তুলতে কার্যকর ভূমিকা পালন করতে হবে। মাদকপাচারকারী ও চোরাকারবারিরা যাতে কোনো ধরনের আনুকূল্য না পায়, সে ব্যাপারে সকলকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি।

অন্যান্যদের মধ্যে বিজিবি রামু সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ, পিবিজিএম, বিজিবিএমএস, এসি, কক্সবাজার রিজিয়নে কর্মরত কর্নেল ফয়সাল হাসান খান,  অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ, পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন, র‌্যাব-১৫ অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), মো. শাহীদুল ইসলাম, বান্দরবানের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নামজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ