শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
রেজুখাল চেকপোস্টে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক
নিজস্ব প্রতিবেদক / ২৩৯ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারের উখিয়ায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর নিয়মিত তল্লাশি অভিযানে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবাসহ এনায়েত উল্লাহ নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উখিয়া থানাধীন সোনারপাড়া রেজুখাল চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়। ৩৪ বিজিবির তল্লাশি দল সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালায়। এসময় সিএনজির যাত্রী এনায়েত উল্লাহর পায়ে কালো টেপে মোড়ানো একটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেট খুলে তাতে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক এনায়েত উল্লাহ বালুখালী FDMN ক্যাম্প, ব্লক-বি/৪৮, ক্যাম্প-০৮ এর বাসিন্দা এবং মৃত আব্দুর জব্বারের ছেলে। তার কাছ থেকে আরও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

৩৪ বিজিবি জানিয়েছে, আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ