সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
কক্সবাজারে ২৫ দিনে ১২ বছরের রেকর্ড ছাড়িয়েছে’ পুলিশ সুপার
নুরুল ইসলাম বিজয় / ৩৫২ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কক্সবাজারে গত ২৫দিনে মাদকবিরোধী অভিযানে নজিরবিহীন সাফল্য এসেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দীন শাহীন।

গত বুধবার (১৩ আগষ্ট) দুপুরে বিজিবি কক্সবাজার রিজিয়ন কার্যালয় মাঠে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান। এসময় ধ্বংসকৃত মাদকের আনুমানিক মূল্য ১ হাজার ৩২১ কোটি ৯০ লাখ ৫৯ হাজার ১১৬ টাকা।

কক্সবাজার একটি জেলাতে মাদক ফেলারিস্ট করার জন্য যতগুলো ইনজিলডিএস দরকার সবগুলো তার পক্ষে রয়েছে। সীমান্তবর্তী এলাকা, দুর্গম পাহাড়ি পথ, নৌপথ, পর্যটন কেন্দ্র এবং রোহিঙ্গা ক্যাম্প- এই সবগুলো কারণে দীর্ঘদিন ধরে মাদক পাচারের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হলেও সাম্প্রতিক সময়ে সমন্বিত অভিযান জোরদার হওয়ায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

পুলিশ সুপার মোহাম্মদ সাইফুদ্দীন শাহীন বলেন- গত ২৫ দিনে মাদকবিরোধী অভিযানে রেকর্ড হয়েছে। এ সময়ে ২০৭টি মামলা দায়ের, ৩০৭ জন গ্রেফতার, ১৬ লাখ ২৪ হাজার ৫০১ পিস ইয়াবা, ৩২ কেজি ২০৯ গ্রাম গাঁজা এবং ১ হাজার ২৯০ লিটার মদ উদ্ধার করা হয়েছে। গত ১২ বছরের রেকর্ড পর্যালোচনা করে দেখেছি, গত ২৫ দিনে আগের সব বছরের চেয়ে বেশি। মাদক পাচার রোধে জেলা পুলিশ, বিজিবি, কোস্টগার্ড, র‌্যাবসহ সব বাহিনী আত্মসমন্বয় রেখে একযোগে কাজ করছে।

তিনি আরও বলেন- আজ যে মাদকদ্রব্য ধ্বংস করছি। এগুলো যদি বাজারে পৌঁছে যেত, তাহলে জাতির ভবিষ্যৎ ধ্বংস হতো। উদ্ধারকারী বিজিবির সদস্যদের জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এই ধারাবাহিকতা বজায় রেখে আমরা একযোগে কাজ করে যাব। বিজিবির কক্সবাজার রিজিওনের মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ