শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
রেজুখাল চেকপোস্টে ৮৫০ পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
নুরুল ইসলাম বিজয় / ২৭৩ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬

কক্সবাজারে উখিয়ায় মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৪টা ৪০ মিনিটে উখিয়ার সোনারপাড়া রেজুখাল চেকপোস্ট এলাকায় নিয়মিত তল্লাশির সময় সোনারপাড়া থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী মো. ইদ্রিস, লেদা এফডিএমএন ক্যাম্প-২৪, ব্লক নং ই/২৫৬ এর আব্দুর সালামের ছেলের কাছ থেকে অভিনব কায়দায় বেল্টের ভেতরে লুকানো ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক পাচারে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

আটককৃত আসামীকে ইয়াবা, মোবাইল ফোন ও অন্যান্য জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিষয়টি নিশ্চিত করে ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, রেজুখাল চেকপোস্টে তল্লাশি কালে ৮৫০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা আটক করা হয়েছে। আমরা সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সতর্ক। মাদক, চোরাচালান ও সব ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান চলমান আছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ