সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
ঘুমধুম রাবার বাগানে রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ২৬৭ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ঘুমধুমে এক রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৭ আগস্ট) সকালে ঘুমধুম কুমির প্রজনন কেন্দ্র সংলগ্ন কচুবনিয়া রাবার বাগান থেকে লাশটি পাওয়া যায়।

নিহত যুবকের নাম নুরুল আবছার (১৮)। তিনি উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-জি এলাকার বাসিন্দা এবং পেশায় অটোচালক ছিলেন।

পরিবারের তথ্য অনুযায়ী, শনিবার সকালে নুরুল আবছার অটো নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রাতভর তার ব্যবহৃত মোবাইল ফোনেও যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়। পরিবারের সদস্যরা সকাল সকাল রাবার বাগানে গিয়ে তার গলাকাটা লাশ দেখতে পান। নিহতের অটোরিকশা ও মোবাইল ফোনও মেলেনি।

নিহতের বাবা জাফর আলম অভিযোগ করেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং হত্যার পর অটো ও মোবাইল ছিনতাই করা হয়েছে।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) জাফর ইকবাল বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে আমরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড মনে করছি। হত্যার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ