বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উখিয়ায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টায় উপজেলার কোটবাজার স্টেশনে এ র্যালি অনুষ্ঠিত হয়। উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রিদুয়ান সিদ্দিকীর নেতৃত্বে র্যালিটি কোটবাজার দক্ষিণ স্টেশন থেকে শুরু হয়ে কোটবাজার উত্তর স্টেশন প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত পথসভায় সমাপ্তি ঘটে।
র্যালি ও পথসভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাফর আলম, উপজেলা যুবদলের আহবায়ক সাইফুল সিকদারসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা র্যালিতে দলীয় স্লোগান ও ব্যানার-ফেস্টুন প্রদর্শন করে প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরেন।