শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
টেকনাফে বিজিবির অভিযানে ট্রাকভর্তি ১৮ হাজার ইয়াবাসহ চালক আটক
নুরুল ইসলাম বিজয় / ১৫৭ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
টেকনাফে বিজিবির অভিযানে ট্রাকভর্তি ১৮ হাজার ইয়াবাসহ চালক আটক

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানে বিজিবি একটি ট্রাক থেকে ১৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এসময় ট্রাকের চালককে আটক করা হয়।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর দমদমিয়া চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশির সময় এ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, নয়াপাড়া মোছনী এলাকা থেকে টেকনাফগামী একটি ট্রাক (কক্সবাজার-ড-১১-০১০১) সন্দেহ হলে সেটি থামানো হয়। তল্লাশির একপর্যায়ে ট্রাক চালক পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি অনুযায়ী চালকের আসনের নিচে বিশেষ কৌশলে লুকানো ১৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়।

আটককৃত চালকের নাম মোশারফ (২৬)। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং বশির আহমেদের ছেলে। উদ্ধারকৃত ইয়াবা, ট্রাক ও আসামিকে প্রচলিত আইনের আওতায় থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন- আজকে অভিযান চালিয়ে ট্রাক থেকে ১৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও মানবপাচার প্রতিরোধে সর্বদা অঙ্গীকারবদ্ধ। এ ধরনের অবৈধ কার্যক্রম দমনে ভবিষ্যতেও জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ