শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
টেকনাফে বিজিবির অভিযানে ২ হাজার ইয়াবাসহ আটক এক
নুরুল ইসলাম বিজয় / ১১৪ Time View
Update : শনিবার, ০১ অগাস্ট ২০২৬
টেকনাফে বিজিবির অভিযানে ২ হাজার ইয়াবাসহ আটক এক

কক্সবাজার-মিয়ানমার সীমান্তে মাদকবিরোধী অভিযানে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি স্কুটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টায় হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় লেদাবাজার থেকে কক্সবাজারগামী একটি স্কুটি মোটরসাইকেল তল্লাশি চালাতে গেলে চালক পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া দিয়ে আটক করা হয়। এরপর ডগ রকির মাধ্যমে স্কুটি তল্লাশি চালিয়ে পাদানির নিচে সাদা টেপে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটে মোট ২,০০০ পিস ইয়াবা পাওয়া যায়।

আটক ব্যক্তি আবু বক্কর ছিদ্দিকি (৪৬)। তার বাড়ি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা গ্রামের জালাল আহম্মেদের ছেলে বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বক্কর স্বীকার করেছেন, ইয়াবাগুলো কক্সবাজারে নিয়ে উচ্চ দামে বিক্রি করার উদ্দেশ্যে পরিবহন করছিলেন।

এ বিষয়ে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, আমাদের সদস্যরা নিয়মিত টহল ও তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে শনিবার রাতে ২,০০০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী ও একটি স্কুটি আটক করতে সক্ষম হয়। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত ইয়াবা, আটক আসামি ও জব্দকৃত মোটরসাইকেল টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ