সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১৩৩ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ী সীমান্তে মিয়ানমারের ভেতরে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা গুরুতর আহত হয়েছেন।

রবিবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর বাইশফাঁড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার-৩৬ এর বিপরীতে মিয়ানমারের হাতিরঝিরি পোস্ট এলাকায় মাইন বিস্ফোরণে রোহিঙ্গা মো. রবি আলম (২৫) গুরুতর আহত হন। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১৭ এর ব্লক বি/৮৪-তে বসবাস করতেন।

ঘটনার পর তার সঙ্গে থাকা সহযোগীরা দ্রুত তাকে উদ্ধার করে সিএনজি যোগে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, মিয়ানমার সীমান্তের ভেতরে আরাকান আর্মির দখলকৃত এলাকায় প্রায়শই মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। বিজিবি নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি ও অন্যান্য সশস্ত্র সংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ ও মাইন বিস্ফোরণের ঘটনা বেড়েছে। এতে সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ