সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইনানী হোটেল বে-ওয়াচে আন্তর্জাতিক সম্মেলন শুরু
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১৮৬ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬
রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইনানী হোটেল বে-ওয়াচে আন্তর্জাতিক সম্মেলন শুরু

রোহিঙ্গা সংকট মোকাবিলা, আন্তর্জাতিক সহযোগিতা জোরদারকরণ এবং মিয়ানমারে টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

রবিবার (২৪ আগস্ট ২০২৫) সকাল ১০টা থেকে উখিয়ার ইনানী এলাকার হোটেল বে-ওয়াচ প্রাঙ্গণে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনটি আয়োজন করেছে রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তর ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

আগামীকাল সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টা ৫৫ মিনিটে সম্মেলনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া ১০টি দেশের রাষ্ট্রদূত, ৪০টি দেশের প্রতিনিধি, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক দূত এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি এ সম্মেলনে অংশগ্রহণ করবেন।

সম্মেলনের মূল উদ্দেশ্য হলো- রোহিঙ্গাদের মানবিক সহায়তা বৃদ্ধি, রাখাইনে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিতকরণ, আন্তর্জাতিক অর্থায়ন জোরদারকরণ, সংকটের টেকসই সমাধানে বৈশ্বিক সহযোগিতা গড়ে তোলা।

এবারের সম্মেলনে পাঁচটি কর্ম অধিবেশন, রোহিঙ্গা শিবিরের প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সম্মেলনের শেষ দিন ২৬ আগস্ট অংশগ্রহণকারীরা সরাসরি রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন।

এদিকে, দুপুর দেড়টা দিকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) অনুমতিক্রমে এবং ইউএনএইচসিআরের তত্ত্বাবধানে বিভিন্ন ক্যাম্প থেকে চারটি দলে বিভক্ত হয়ে মোট ১০০ জন রোহিঙ্গা শরনার্থী ইনানীর বে-ওয়াচ হোটেলে আয়োজিত স্টেকহোল্ডার সংলাপ ও উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান জানান, রোহিঙ্গা সংকট সমাধান ও প্রত্যাবাসনের টেকসই সমাধান খুঁজে পেতেই এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ