কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানী মালামালসহ দুইজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) গভীর রাতে উখিয়ার রেজুখাল চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি পিকআপ তল্লাশি করা হয়। এসময় অভিনব কায়দায় লুকিয়ে রাখা জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) এর ২,০০০ প্যাকেট SUPER CEREAL (যা বিক্রয়ের জন্য নয়) উদ্ধার করা হয়। একইসঙ্গে আটক করা হয় দুইজন আসামীকে।
আটককৃতরা হলেন মোঃ জয়নাল আবেদীন (২৮), পিতা- মোঃ নুরুজ্জামান, গ্রাম-সওদাগরঘোনা, পোস্ট-চিরিঙ্গা, থানা-চকরিয়া, ও মোঃ রাজিব হোসেন (২০), পিতা- মোঃ নুর মোহাম্মদ, গ্রাম-হাজীপাড়া, পোস্ট-মালুমঘাট, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।
অভিযানে আরও একটি পিকআপ ভ্যান এবং দুইটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অভিযান প্রসঙ্গে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি সর্বদা সচেষ্ট। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। জনগণের স্বস্তি ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।