কক্সবাজারের টেকনাফে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় ২০০ পিস ইয়াবাসহ মোঃ আব্দুর রহমান (১৮) নামের এক যুবককে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর বিশেষ টহল দল।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি চৌকস টহল দল টেকনাফ থেকে কক্সবাজারগামী সৈকত পরিবহনের একটি মিনি বাসে তল্লাশি চালায়। এ সময় বাসের পিছনের সীটের নিচে ও চাকার উপরের অংশের মাঝখানে আঠা দিয়ে লাগানো একটি টিস্যু প্যাকেট থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় যাত্রী মোঃ আব্দুর রহমান, পিতা-আব্দুল শুকুর, গ্রাম-লেজিরপাড়া, ডাক-সাবরাং, থানা-টেকনাফ মডেল ও জেলা-কক্সবাজারকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ইয়াবাগুলো তার চাচাতো মামা মোঃ ফারুকের নির্দেশে টেকনাফ থেকে কক্সবাজারে নিয়ে যাচ্ছিলেন। ফারুক ইয়াবা পৌঁছে দিলে তার পাওনা পরিশোধ করবে বলে জানিয়েছিল।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন,আমাদের সৈনিকেরা সীমান্তসহ ব্যাটালিয়ন সদর এলাকায় সর্বক্ষণ গোয়েন্দা নজরদারি চালাচ্ছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এসব অপরাধ দমনে বিজিবি’র বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত আসামি ও জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।