কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে ব্যাটালিয়নের রেজুখাল চেকপোস্ট এলাকায় নিয়মিত তল্লাশিকালে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মোটরসাইকেল তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় মোটরসাইকেল আরোহী আরাফাত হোসেন (২৪), টেকনাফের পুরান পল্লান পাড়ার মাইনুল স্কুল রোডের জহির আহমেদের ছেলে কে আটক করা হয়। অভিযানে ইয়াবা পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং একটি স্মার্টফোনও জব্দ করা হয়।
এ প্রসঙ্গে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় অপরাধ দমন ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। জনমনে স্বস্তি ও শান্তি ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটককৃত আসামি ও উদ্ধারকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।