কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে পুলিশ পরিবারের মেধাবী সন্তানদের মাঝে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩ প্রদান করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় জেলা পুলিশের সদর দফতরে অনুষ্ঠিত অনুষ্ঠানে ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় সকল বিষয়ে A+ অর্জন করা পুলিশের সন্তানদের হাতে সার্টিফিকেট, ক্রেস্ট ও সম্মানী তুলে দেন কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন।
পুলিশ সুপার সাইফুদ্দীন শাহীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,আপনারা যে অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আশা করি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে পরিবার ও দেশের সুনাম উজ্জ্বল করবেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ, পুলিশ কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন। এ ধরনের উদ্যোগ পুলিশ পরিবারের সন্তানদের মেধা ও প্রেরণাকে আরও বৃদ্ধি করার পাশাপাশি দেশের মানসম্মান উজ্জ্বল রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।