বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
কক্সবাজারে হোটেল দালাল চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ
নুরুল ইসলাম বিজয় / ২১১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
কক্সবাজারে হোটেল দালাল চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ

কক্সবাজারে হোটেলের দালালি ও পর্যটকদের হয়রানি করার অভিযোগে মোঃ কাইয়ুম উদ্দিন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে কক্সবাজার রিজিওন ট্যুরিস্ট পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত কাইয়ুম কক্সবাজার সদর উপজেলার ৫ নং ওয়ার্ডের চৌফলদন্ডী এলাকার মাতব্বরপাড়ার মৃত আনোয়ারা বেগমের পুত্র এবং মোজাম্মেল হকের ছেলে।

ট্যুরিস্ট পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কাইয়ুম দালাল চক্রের সক্রিয় সদস্য হিসেবে কাজ করে আসছিল। সে বিভিন্ন সময় কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় আগত পর্যটকদের জোরপূর্বক হোটেলে নিয়ে যেত এবং নানা প্রতারণার মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায় করত। এতে পর্যটকরা চরম ভোগান্তির শিকার হতেন এবং কক্সবাজারের পর্যটন ভাবমূর্তি ক্ষুণ্ণ হতো। অভিযোগের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কক্সবাজার রিজিওন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ বলেন, পর্যটকদের নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ বদ্ধপরিকর। হোটেল দালালি ও পর্যটক হয়রানির সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পর্যটন শহরের ভাবমূর্তি নষ্ট করতে কাউকে ছাড় দেওয়া হবে না।

স্থানীয় সচেতন মহল মনে করছে, ট্যুরিস্ট পুলিশের এ ধরনের পদক্ষেপ পর্যটকদের আস্থা বাড়াবে এবং কক্সবাজারের পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ