রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
মরিচ্যা চেকপোস্টে ১৪ হাজার ইয়াবাসহ হ্নীলার রাবেয়া আটক
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১৫৩ Time View
Update : রবিবার, ০২ অগাস্ট ২০২৬
মরিচ্যা চেকপোস্টে ১৪ হাজার ইয়াবাসহ হ্নীলার রাবেয়া আটক

কক্সবাজারের রামুতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে ১৪ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে। আটককৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪২ লাখ টাকা।

বুধবার (৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়। আটককৃত রাবেয়া (৩৫) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের বাসিন্দা।

রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা চেকপোস্ট এলাকায় অভিযান চালানো হয়। সন্দেহভাজন এক নারী যাত্রীকে আটক করে তল্লাশি চালালে তার শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা ১৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মাদক পাচারের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটককৃত নারীকে মাদকদ্রব্য ও ইয়াবাসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ