বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
রোহিঙ্গা ক্যাম্পে শীর্ষ ডাকাত ও অপহরণকারী অস্ত্রসহ গ্রেফতার, শিশু উদ্ধার
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে শীর্ষ ডাকাত ও অপহরণকারী অস্ত্রসহ গ্রেফতার, শিশু উদ্ধার
রোহিঙ্গা ক্যাম্পে শীর্ষ ডাকাত ও অপহরণকারী অস্ত্রসহ গ্রেফতার, শিশু উদ্ধার

কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে শীর্ষ ডাকাত ও অপহরণকারী জুনায়েদ প্রঃ লম্বাইয়া(২৫) কে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

অভিযানে শিশু মোহাম্মদ হোসাইন(৮)কে নিরাপদে উদ্ধার করা হয়েছে।এপিবিএন সুত্রে জানা যায় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধা ৭টার দিকে ২৪ নং ক্যাম্পের এফ(এলএমএস) ব্লকের মোহাম্মদ হোসাইনকে অপহরণ করতে গিয়ে।

খবর পেয়ে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার এর নির্দেশনায় ক্যাম্প ইনচার্জ মঞ্জুরুল আবছরের নেতৃত্বে আভিধানিক টিম দ্রুত অভিযান পরিচালনা করে শিশুটিকে বাঁশজারের পাশে অবস্থানকালে উদ্ধার করে। অভিযানের সময় আসামীর কাছ থেকে একটি ছোঁরা উদ্ধার করা হয়।

পরে ধৃত আসামীর তথ্যের ভিত্তিতে তার ঘর থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং একটি কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে ডাকাতি ও অস্ত্র মামলায় তিনটি ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও বিভিন্ন সময় তিনি ছিনতাই, চাঁদাবাজি ও অপহরণের ঘটনায় বিভিন্ন প্রশাসনের পরিচয় দিয়ে অপরাধ সংঘটন করতেন।

বিষয়টি নিশ্চিত করে ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার বলেন, আমরা রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা রক্ষায় অভিযান পরিচালনা করি। গতকাল লেদা রোহিঙ্গা ক্যাম্পে তৎপর অভিযানের মাধ্যমে শিশুটিকে নিরাপদে উদ্ধার এবং শীর্ষ অপহরণকারীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এই অভিযান আমাদের প্রতিশ্রুতি প্রমাণ করে যে, অপরাধীদের কোনোরূপ ছাড় দেওয়া হবে না এবং আইনশৃঙ্খলা রক্ষা করা হবে।

উল্লেখ্য, শিশুটির পরিবার এবং স্থানীয় প্রশাসন অভিযানের প্রশংসা করেছেন। আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ