সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবা ও ইজিবাইক উদ্ধার
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৩১৭ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬
উখিয়ায় ৬৪ বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবা ও ইজিবাইক উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে ৬৪ বিজিবির সদস্যরা মালিকবিহীন ৩০ হাজার ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ইজিবাইক উদ্ধার করেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ও বিকেলে পালংখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

প্রথম অভিযানে সকাল ১০টা ৩০ মিনিটের দিকে পালংখালী ইউনিয়নের গয়াল মারা এলাকায় পালংখালী বিওপির বিশেষ টহলদল একটি ইজিবাইক তল্লাশি চালায়। এ সময় চালকের সিটের পেছনে কালো টেপে মোড়ানো ৫৯০ পিস ইয়াবা পাওয়া যায়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এরপর বিকেল ৫টা ৩০ মিনিটে কাটাখাল বেড়িবাঁধ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আরেকটি অভিযান চালানো হয়। মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে দুইজন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পালানোর সময় তারা একটি পলিথিনের প্যাকেট কেওড়া বাগানের ভেতরে ছুড়ে ফেলে। পরে তা থেকে মোট ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসিম উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযানে মোট ৩০ হাজার ৫৯০ পিস ইয়াবা ও একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি, তবে চোরাকারবারীদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ