বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৬০ হাজার ৫৯০ ইয়াবা উদ্ধার, আটক ২
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ১০৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৬০ হাজার ৫৯০ ইয়াবা উদ্ধার, আটক ২

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি) পৃথক তিনটি অভিযানে মোট ৬০ হাজার ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় দুইজন মাদককারবারীকে গ্রেফতার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত এসব অভিযান পরিচালিত হয় বলে নিশ্চিত করেছেন উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি।

গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মৃত আব্দুল নবীর ছেলে মোঃ ইয়াকুব আলী (২৮) এবং সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ দক্ষিণপাড়ার কবীর আহম্মদের ছেলে আব্দুল করিম (২৪)।

বিজিবি জানায়, সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের গয়াল মারা এলাকায় পালংখালী বিওপির বিশেষ টহলদল একটি ইজিবাইক তল্লাশি চালায়। এ সময় চালকের সিটের পেছনে কালো টেপে মোড়ানো ৫৯০ পিস ইয়াবা পাওয়া যায়। অপরদিকে বিকাল ৫টার দিকে পালংখালী বিওপির বিশেষ টহলদল কাটাখাল বেড়িবাঁধ এলাকায় অভিযান চালায়। মিয়ানমার থেকে নাফ নদী সাঁতরে প্রবেশ করা দুইজন সন্দেহভাজন বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে কেওড়া বাগান থেকে পলিথিনে মোড়ানো ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

একেইদিন রাত ৮টার দিকে হোয়াইক্যং বিওপির বিশেষ টহলদল শুকুরের কাটি ক্যারেঙ্গাঘোনা এলাকায় সন্দেহভাজন দুইজনকে ধাওয়া করে বিজিবি সদস্যরা আটক করে ইয়াকুব আলী ও আব্দুল করিমকে। তাদের সঙ্গে থাকা পলিথিনে মোড়ানো ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন- গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি পলাতক মাদককারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ