বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

  • BengaliEnglishHindi
কক্সবাজার বীচে হারানো শিশু উদ্ধার করে পিতার কাছে হস্তান্তর করলো ট্যুরিস্ট পুলিশ
নুরুল ইসলাম বিজয় / ১০৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বীচে হারানো শিশু উদ্ধার করে পিতার কাছে হস্তান্তর করলো ট্যুরিস্ট পুলিশ

কক্সবাজারের লাবণী বীচে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করেছে ট্যুরিস্ট পুলিশ।

শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশু মোঃ আলিফ ইমদাদ (০৬)। সে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের বাসিন্দা। তার পিতা মোঃ মহিউদ্দিন পরিবার নিয়ে কক্সবাজার ভ্রমণে এসে লাবণী বীচে ঘুরতে গিয়ে সন্তানের খোঁজ হারান।

পরে খবর পেয়ে ডিউটিরত ট্যুরিস্ট পুলিশের লিমা-০১ টিম দ্রুত শিশুটিকে উদ্ধার করে এবং পরবর্তীতে তার পিতার হাতে নিরাপদে তুলে দেন।

এ বিষয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ বলেন,
কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। শুধু নিরাপত্তাই নয়, তাদের যেকোনো সমস্যায় তাৎক্ষণিক সাড়া দেওয়ার জন্য ট্যুরিস্ট পুলিশ সর্বদা প্রস্তুত। হারানো শিশু উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া আমাদের মানবিক দায়িত্বেরই অংশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ