সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

  • BengaliEnglishHindi
উখিয়ায় উৎসবমুখর পরিবেশে ধর্মপ্রাণ মুসল্লিদের জশনে জুলুস পালিত
নুরুল ইসলাম বিজয়, উখিয়া, কক্সবাজার। / ৬৭১ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬
উখিয়ায় উৎসবমুখর পরিবেশে ধর্মপ্রাণ মুসল্লিদের জশনে জুলুস পালিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে উৎসবমুখর পরিবেশে জশনে জুলুস, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সোনারপাড়া এলাকায় আহলে সুন্নত ওয়াল জামাতের আয়োজনে জালিয়াপালং ইউনিয়ন জামাতের সভাপতি হাফেজ মাওলানা রহমাত উল্লাহর নেতৃত্বে র‌্যালিটি সোনারপাড়া মসজিদ থেকে শুরু হয়ে মেরিন ড্রাইভের রেডিয়েন্ট হ্যাচারী প্রদক্ষিণ করে পুনরায় সোনারপাড়া মসজিদের সামনে এসে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত স্বরূপ। তাঁর আদর্শ মেনে চললেই দুনিয়া ও আখিরাতে শান্তি ও সফলতা লাভ করা সম্ভব। সমাজ থেকে অশান্তি, হিংসা-বিদ্বেষ ও অন্যায় দূর করতে সবাইকে ইসলামের আলোকে জীবন গড়ার আহ্বান জানান তারা।

উখিয়ায় উৎসবমুখর পরিবেশে ধর্মপ্রাণ মুসল্লিদের জশনে জুলুস পালিতদুপুর ১২টার দিকে শান্তিপূর্ণভাবে জশনে জুলুসের সমাপ্তি ঘটে। পুরো আয়োজন ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উখিয়া থানা পুলিশের একটি টিম দায়িত্ব পালন করতে দেখা যায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
জনপ্রিয় সংবাদ
সর্বশেষ সংবাদ